Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর নদীতে মিললো কলেজছাত্রের মরদেহ

BN DESK
04 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউকে বলবদ্র নদীর সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত মাহমুদুল ইসলাম বিশাল ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্বেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাসিরনগর থানার পরিরদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, বিশাল গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যান। পরে রাত হয়ে গেলে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করলেও বিশালকে পায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রোববার নাসিরনগর থানায় সাধারণ ডায়রি করা হয়।

তিনি আরও বলেন, সোমবার সকালে উপজেলার বলবদ্র নদীর ফান্দাউক ব্রিজের চরের পাশে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর নদীতে মিললো কলেজছাত্রের মরদেহ

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার