Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার

BN DESK
29 August 2026, 03:32 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের পাশের সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে নবজাতক এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে চার দিন বলে ধারণা করা হচ্ছে। 

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মসজিদের বারান্দায় নবজাতককে পড়ে থাকতে দেখেন। 

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আব্দুর রাহিম মাহিন নবজাতককে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটটে (এসক্যানু) চিকিৎসাধীন রয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আকতার হোসাইন জানান, নবজাতকটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা শিশুটিকে মসজিদের বারান্দায় রেখে গেছে তা তদন্ত শুরু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের বারান্দা থেকে নবজাতক উদ্ধার

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার