Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভাবনা জানালেন-“কে কি লিখছে, তাতে আমার যায় আসে না”

BN DESK
10 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

বিনোদনডেস্ক: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং লাইফস্টাইল নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিশেষ করে, সামাজিক মাধ্যমে নিজেকে নানা সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়শই তিনি সমালোচনার সম্মুখীন হন। এই আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী ভাবনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন।

নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই।’ভাবনা বলেন, ‘প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে আমার কিছু যায় আসে না।’

এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রী ভাবনা স্পষ্ট করে দিলেন- পরিচয়হীন বা ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন না। তার কথায়, যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভাবনা জানালেন-“কে কি লিখছে, তাতে আমার যায় আসে না”

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার