Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে - মৎস্য উপদেষ্টা

R
নিজস্ব প্রতিবেদক
05 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে - মৎস্য উপদেষ্টা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে। দুর্গা পূজাকে সামনে রেখে তাদের বারবার অনুরোধের পর ১ হাজার ২শ’ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়িরবাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এর আগেও একই কথা বলেছিলাম। দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে। এবার দাম বাড়িয়ে রাখা হয়েছে।

অবৈধ রিং জাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করছি। এসব রিংজাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোন ছাড় নেই। এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে - মৎস্য উপদেষ্টা

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার