Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভালুকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

BN DESK
08 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ভালুকায় আগুনে পুড়ে রফিকউল্লাহ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এসময় ১৮টি বাড়িঘর পুড়ে গেছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকউল্লাহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি ভাড়া বাসা থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকউল্লাহ নামে একজন মারা যান।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করে। এসময় ঘরের মালামাল বের করতে অস্থির হয়ে যান রফিকউল্লাহ। এক পর্যায়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। আগুন নিয়ন্ত্রণ করে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে যাওয়ায় ওইসব বাসায় বসবাস করা লোকজন চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ভালুকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার