Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভালুকায় বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

BN DESK
22 January 2026, 10:36 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাস চালকের সহকারী ও মানিকগঞ্জের ঘিউর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে অনিক (২৮) এবং ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাওনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মেহরাবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসচালকের সহকারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভলডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেভি মেহেদী হাসান জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ভালুকায় বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার