Logo
ট্রেন্ডিং: ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ করার সুপারিশ এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভুয়া বুথ বসানোর অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ করেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে তিনি অভিযোগ করেন, ছাত্রদল ভোটকেন্দ্রের নিকট বুথ বসিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, তারা ভোটারদের নানা তথ্য দেওয়ার নামে লিফলেট বিতরণ করছে। দাবি করছে এগুলো ভোটারদের তথ্য, অথচ সেখানে প্রার্থীদের নাম লেখা রয়েছে। প্রকৃতপক্ষে এসব কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে।”

মুসাদ্দিক আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য। যদি কমিশন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ধরে নিতে হবে তারা ছাত্রদলকে প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছেন।”

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করছি। ভোটকেন্দ্র থেকে নির্ধারিত ১০০ ফুট দূরে আমরা ডেস্ক বসিয়েছি।”

ভোটারদের মাঝে এই অভিযোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার