Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

BN DESK
25 December 2025, 02:20 AM পড়তে ১ মিনিট

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ককটেল বিস্ফোরণে ফ্লাইওভারের নিচে থাকা অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটনে অবস্থিত এসেম্বিলিস অফ গডস (এজি) চার্চ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। 

 
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যদিনের মতোই স্বাভাবিকভাবে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি ওই যুবকের মাথা এসে পড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
ছেলের মৃত্যুর খবরে ঘটনাস্থলে হাজির হয়েছে ওই যুবকের বাবা-মাম। কান্নায় ভেঙে পড়েছেন তারা। 
 
 
এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। আর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

B
BN DESK | 24 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার