Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আসছেন বাংলাদেশে। সুরের জাদুকর হিসেবে পরিচিত এই শিল্পীর কণ্ঠে যেমন আছে প্রেমের মাদকতা, তেমনি আছে বেদনা ও স্মৃতির ছোঁয়া-যা মুগ্ধ করেছে কোটি কোটি শ্রোতাকে। এবার সেই অরিজিৎ সিং সরাসরি মঞ্চে গান গেয়ে মাতাবেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের।

ইতোমধ্যেই ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে অনলাইন প্রচারণা শুরু হয়েছে। তবে কবে এবং কোথায় কনসার্টটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এক বিশাল আয়োজনের মাধ্যমে ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন এই জনপ্রিয় শিল্পী। সেই সময় তার লাইভ পারফরম্যান্সে হাজারো শ্রোতা মুগ্ধ হয়েছিলেন, যা এখনো অনেকের স্মৃতিতে অমলিন।

বাংলাদেশের সংগীতপ্রেমীরা এবারও অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় শিল্পীর সেই জাদুকরী কণ্ঠে আবারও সরাসরি সুরের মুগ্ধতায় ডুবে যাওয়ার জন্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার