Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মহেশখালীতে মধ্যরাতে টহলটিমে দুর্বৃত্তদের গুলি, পুলিশসহ আহত ৩

R
নিজস্ব প্রতিবেদক
20 October 2025, 06:17 PM পড়তে ১ মিনিট
মহেশখালীতে মধ্যরাতে টহলটিমে দুর্বৃত্তদের গুলি, পুলিশসহ আহত ৩

কক্সবাজারের মহেশখালীতে মধ্যরাতে টহল পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় গুলিতে আহত হয়েছেন পুলিশের এএসআইসহ তিন সদস্য। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। আহত অপর পুলিশ সদস্যের নাম নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প ব্রিজের পাশে এ ঘটনা ঘটে জানিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক বলেন, রাতে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে কতিপয় সন্দেহভাজন লোকজনের সশস্ত্র অবস্থানের খবর পায় পুলিশ। এ খবরে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছলে পালানোর চেষ্টা করেন অপরাধীরা। তাদের ধাওয়া দিলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে কঠোর অবস্থান নিলে গুলি ছুড়তে ছুড়তে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন।

ওসি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। তাদের আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

দ্বীপে অপরাধীদের ধরতে নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি মঞ্জুরুল হক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মহেশখালীতে মধ্যরাতে টহলটিমে দুর্বৃত্তদের গুলি, পুলিশসহ আহত ৩

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার