Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

মাজারে হামলার ঘটনায় গণগ্রেফতার হবে না: অতিরিক্ত ডিআইজি

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
মাজারে হামলার ঘটনায় গণগ্রেফতার হবে না: অতিরিক্ত ডিআইজি

রাজবাড়ীর নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পোড়ানোর ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গণগ্রেফতার করা হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ‘একটি শান্তিপূর্ণ সমাবেশে হাজার হাজার লোক অংশ নিতে পারে। কিন্তু যখন শান্তিপূর্ণ সমাবেশ অশান্ত হয়ে যায়, তখন সবার সম্পৃক্ততা থাকে না। তাই সবাইকে আসামি করা বা গ্রেফতার করা আইনসঙ্গত নয়। যারা অশান্তির কারণ, যারা আইনশৃঙ্খলা ভেঙেছে কেবল তাদেরই আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবে না।’
 
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে, দুপুর পৌনে ১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট মাজারে প্রবেশ করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
সাম্প্রতিক সময়

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

মাজারে হামলার ঘটনায় গণগ্রেফতার হবে না: অতিরিক্ত ডিআইজি

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার