Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে যুবকের মৃত্যু

BN DESK
09 December 2025, 10:20 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের মাধবপুরে সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে হিমেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার ধর্মঘর–হরষপুর সড়কে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেটকার চালানো শিখতে গিয়ে হিমেল ও তার এক বন্ধু নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লাগলে এতে হিমেলসহ আরেকজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন। 

হিমেল ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লাবাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

গুরুতর আহত আরোহী এনায়েতুল্লাহ (২২) চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

মাধবপুরে ড্রাইভিং শিখতে গিয়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার