হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মাদকসহ মো. রুবেল মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।
বিজিবি জানায়,আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরাইল ব্যাটালিয়ন- ২৫ বিজিবি এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ ধর্মঘর এলাকায় অভিযান চালায়। এ সময় ২৭ বোতল ভারতীয় ইস্কফসহ মো. রুবেল মিয়া (৩৮) কে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।