Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাধবপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত

BN DESK
04 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে দেওয়ান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় পৌঁছলে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

ওসি বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

মাধবপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার