Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাধবপুরে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

BN DESK
23 December 2025, 08:25 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। রাত ৩টার দিকে একটি বালি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটির কোনো চালক বা মালিককে পাওয়া যায়নি।

জব্দকৃত জিরার বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

মাধবপুরে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার