Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মানে-রোনালদোর গোলে আল নাসরের দারুণ জয়

BN DESK
07 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : সাদিও মানে ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল-নাসর। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের থেকে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াদের ক্লাবটি।

ম্যাচের শুরুতেই স্কোরশিটে নাম তুলেছেন মানে। এরপর পর্তুগিজ তারকা রোনালদোর গোলেও অ্যাসিস্ট করেন তিনি। ৩৫ মিনিটে করা রোনালদোর গোলেই ব্যবধান দাঁড়ায় ২-০। টানা চতুর্থ জয় তুলে মৌসুমের শুরুটা শতভাগ সফল করেছে আল-নাসর। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার শীর্ষে। প্রথম হার হজম করে দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-ইত্তিহাদ। ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন মানে। সতীর্থের পাস থেকে প্রথম শটেই জালে বল পাঠান সেনেগালিস ফরোয়ার্ড।

২৬ মিনিট পর আবারও জ্বলে ওঠেন মানে। তার বাড়ানো ক্রসে হেড করে গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচকে পরাস্ত করেন রোনালদো। চলতি মৌসুমে লিগে এটি তার চতুর্থ গোল। গোলদাতার তালিকায় তিনি এখন দ্বিতীয়, এক ধাপ ওপরে আছেন সতীর্থ ও স্বদেশি জোয়াও ফেলিক্স। যদিও এ ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল আল-ইত্তিহাদ। গোলমুখে মাত্র দুটি শট নিতে পেরেছিল। দ্বিতীয়ার্ধের শেষদিকে কিছুটা চাপ তৈরি করলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোকে পরাস্ত পারেনি চ্যাম্পিয়নরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

মানে-রোনালদোর গোলে আল নাসরের দারুণ জয়

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার