Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মা-বাবা হতে চলেছেন রণদীপ–লিন

BN DESK
29 November 2025, 06:33 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ  বলিউডে আবার খুশির খবর। গত অক্টোবর থেকে চলছিল গুঞ্জন। অবশেষে তা-ই সত্যি হলো। মা-বাবা হতে চলেছেন আলোচিত দম্পতি রণদীপ হুদা ও লিন লাইশরম। শনিবার (২৯ নভেম্বর) বিবাহবার্ষিকীর দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিলেন তারা।

সামাজিকমাধ্যমে ছবি পোস্ট করেন এই দম্পতি। যেখানে দেখা যায় তারা বনফায়ারের পাশে বসে আছেন, বেইজ পোশাক পরেছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ক্যাপশনে দেন লিনের অন্তঃসত্ত্বার ঘোষণা। তারা লেখেন, ‘দুই বছরের প্রেম, অ্যাডভেঞ্চার, এবং এখন... ছোট্ট একজন আসার পথে।

এরপর শুভেচ্ছা-বন্যায় ভাসছেন তারকা দম্পতি। অনুরাগী, বন্ধু, সহকর্মী — সকলেই শুভেচ্ছা জানিয়েছেন রণদীপ এবং লিনকে।

এর আগে, সামাজিকমাধ্যমে দীপাবলি উদযাপনের বেশকিছু ছবি শেয়ার করেন রণদীপ হুদা। সেখানে দম্পতিকে দেখা যায় ম্যাচিং ড্রেসে। দুজনেই বেছে নিয়েছিলেন হালকা গোলাপি পোশাক। আর লিনকে দেখে অনুরাগীরা অনুমান করেন তিনি অন্তঃসত্ত্বা। অবশেষে সেই অনুমানই সত্যি হলো।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বলিউডের ‘মণিপুরীকন্যা’খ্যাত লিন লাইশরমের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণদীপ। এবার বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন অভিনেতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মা-বাবা হতে চলেছেন রণদীপ–লিন

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার