Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মা হারালেন অভিনেত্রী শাওন 

BN DESK
09 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্যোশাল মিডিয়ার এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই তার মায়ের মৃত্যর খবরটি সবাইকে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’

তিনি আরও জানান, তার দুটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। শাওন তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন। এর আগে গত জুন মাসের শেষ দিকে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন শাওন। সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পপর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মা হারালেন অভিনেত্রী শাওন 

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার