Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের আর্থিক সহায়তা

BN DESK
03 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ১১টি পরিবারের মাঝে নগদ ২ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেড এ খানের ছেলে উপজেলা বিএনপির সদস্য ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জিয়াদ আমিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করেন।

জিয়াদ আমিন খান বলেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সব খোঁজ খবর রাখছেন। মানুষ মানুষের জন্য তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব ১১ পরিবারে আর্থিক সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতে আরো সহযোগিতা করা হবে।

অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন বলেন, আগুনে পুড়ে আমাদের সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে৷ ১১টা পরিবারের ঘর ছিল, সব ছাই হয়ে গেছে নিমিষেই। কেউ একবার খবরও নেয় নাই। বিএনপির লোকজন এসে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছে, বিভিন্ন নেতাকর্মীরা তারেক রহমানের কথা বলে নগদ অর্থ সহযোগিতা দিয়ে গেছে৷ আমরা এতে কৃতজ্ঞ তাদের প্রতি৷

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার ভুঁইয়া জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক নুরের ছাপা ডিপটি, মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হুসেইন মুহাম্মদ মাসুম, জেলা যুবদলের সহ সভাপতি আলম কমান্ডার ও সদস্য হারুনের রশিদসহ মিরসরাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতারা।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে শর্টসার্কিটের আগুনে ১১টি বসতঘর পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের আর্থিক সহায়তা

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার