Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

BN DESK
09 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে ও সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন। তিনি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ছালাউদ্দিনের ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেন সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন। তিনি বলেন, কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার দায় সংগঠন বহন করবে না।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার