Logo
ট্রেন্ডিং: বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর বর্ণাঢ্য জীবনের অধিকারী এক আপসহীন নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যু: তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক ঘোষণা

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান। রিপন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে ও উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মিরসরাই বিশেষ জাতীয় অর্থনীতি অঞ্চল সড়কে দুর্ঘটনায় গুরতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মিরসরাই ইকোনমিক জোন সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে চট্টগ্রাম নগরের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার