Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মিরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

BN DESK
10 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রীনার স্বামী আলমগীর হোসেনকে (৩৩) আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

জানা গেছে, নিহত রীনা আক্তার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সিদলাই ইউনিয়নের ভেড়াখোলা গ্রামের মজুমদার বাড়ির আবু তাহের ও জ্যোৎস্না বেগমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রীনার স্বামী আলমগীর হোসেনও একই গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে আলমগীর তার স্ত্রী রীনাকে মারধর করেন। এতে রীনা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার পর অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মিরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার