Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে পুলিশ তার পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

B
BN DESK | 20 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার