Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুরগি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

BN DESK
22 November 2025, 02:55 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের ছাতকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার ও মনিরগাতি-কুম্বায়ন গ্রামের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের বহু লোক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া একাধিকবার দেশি মোরগ চুরির অভিযোগে অভিযুক্ত হন। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মুরগি চুরি হলে তিনি নাহিদের বাড়িতে এ বিষয়ে জানতে যান। এসময় নাহিদের স্বজনরা তাকে আটকে রাখে। খবর পেয়ে আবু বক্করের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পাকা ব্রিজের ওপর সংঘর্ষ অব্যাহত থাকে তাদের। খবর পেয়ে ছাতক থানা পুলিশ, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এলাকা: সুনামগঞ্জ ছাতক
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

মুরগি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার