Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

BN DESK
09 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার মুরাদনগরে দাফনের ১৯ দিন পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তারের (১৩) মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।

আজ সোমবার (৬ অক্টোবর) উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উত্তোলনের সময় মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিহত সোহাগী কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সোহাগীর রহস্যজনক মৃত্যুর পর তার বাবা পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন। এতে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার দুই দিন পর ১৯ সেপ্টেম্বর নিহতের নানা কালু মিয়া সোহাগীর আপন পিতা আল-আমীন ও সৎ মা শারমিন আক্তারকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, ‘আদালতের নির্দেশে সোহাগীর লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উত্তোলন

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার