Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: কাতার একা নয়, পুরো মুসলিম বিশ্ব তার পাশে রয়েছে বলে জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত। ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, অপরাধের বিষয়ে নিরব থাকলে আরো অপরাধের জন্ম হয়। খবর আরব নিউজের।

দোহায় আরব ও ইসলামিক নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন শুরুর এক প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন আবুল গেইত।  কাতার একা নয়, পুরো মুসলিম বিশ্ব তার পাশে রয়েছে বলে জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত। ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, অপরাধের বিষয়ে নিরব থাকলে আরো অপরাধের জন্ম হয়। খবর আরব নিউজের। দোহায় আরব ও ইসলামিক নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন শুরুর এক প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন আবুল গেইত।

তিনি সতর্ক করে বলেন, ‘গাজায় গণহত্যার বিষয়ে দুই বছরের আন্তর্জাতিক নীরবতার প্রত্যক্ষ ফলাফল ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড। এই নিরবতার কারণেই কোনো ভয় ছাড়াই দখলদার ইসরাইল এমন কাজ করতে উৎসাহিত হয়েছে।’গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের বেশ কয়েকজন কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরাইলের নজিরবিহীন বিমান হামলার পর, এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে কাতার।

একই অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, ইসরাইলের সকল অপরাধে জবাবদিহি করার সময় এসেছে। সেইসঙ্গে দ্বিমুখী নীতি পরিহার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিনি বলেন, আরব ও মুসলিম দেশগুলো কাতারের ওপর ইসরাইলের বর্বর আক্রমণের নিন্দা জানিয়েছে এবং দোহার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে তাতে তারা সমর্থন জানাবে।

শেখ মোহাম্মদ জানান, ‘আমরা ভ্রাতৃপ্রতিম আরব ও ইসলামিক দেশ এবং মিত্র দেশগুলোর সংহতির প্রশংসা করি যারা এই বর্বর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার