Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারল দুবাই

BN DESK
07 December 2025, 02:06 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই দারুণ শুরু করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই উইকেট শিকার, পরে আরও একটি উইকেট, সঙ্গে দুই ক্যাচ।

শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। তার ২৪ বলের মধ্যে ১৩টিই ছিল ডট। বিশেষ করে শেষ দুই ওভারে মাত্র ৫ রান দিয়ে বোলিং আক্রমণে নিয়ন্ত্রণে রাখেন তিনি।

এর আগে দুবাই ক্যাপিটালস ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে গাল্ফ জায়ান্টস ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয়।

মুস্তাফিজের প্রথম শিকার আসে ইনিংসের দ্বিতীয় ওভারে—চমৎকার ক্যাচ ধরে সহায়তা করেন জর্ডান কক্স। পাওয়ার প্লের শেষ ওভারে কিছু রান খরচ হলেও দ্বাদশ ওভারে ভয়ঙ্কর ফর্মে থাকা পাথুম নিসাঙ্কাকে (৩১ বলে ৬৭) আউট করে আবার ম্যাচে প্রভাব ফেলেন ‘কাটার মাস্টার’। নিজের শেষ ওভারও (১৬তম) কিফায়তি রেখে মাত্র ৩ রান দেন তিনি।

৩০ বছর বয়সী মুস্তাফিজ এর আগে আইপিএল, পিএসএল, এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইএল টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ম্যাচ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারল দুবাই

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার