Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

BN DESK
22 January 2026, 04:21 PM পড়তে ১ মিনিট

ফেনীর পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় মুহুরী নদী থেকে নাজমা আক্তার (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নদীতে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। মৃত নাজমা আক্তার বাউরখুমা গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমা আক্তারের বাবার বাড়ি নদীর ওপারে হওয়ায় তিনি প্রায়ই নদী পার হয়ে সেখানে যাতায়াত করতেন। ধারণা করা হচ্ছে, নদী পার হতে গিয়েই তিনি নিখোঁজ হয়েছিলেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার