Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মৃত্যুর গুজবে বিব্রত মিশা সওদাগর

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
মৃত্যুর গুজবে বিব্রত মিশা সওদাগর

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। একটি ভিডিওর মাধ্যমে এই ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ ধরনের গুজবে মিশা সওদাগর নিজেও বেশ বিব্রত। তিনি সুস্থ আছেন এবং এমন মিথ্যা খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মিশা সওদাগর জানান, গত দু’দিন আগেই তিনি আমেরিকা থেকে দেশে ফিরেছেন এবং শিগগিরই তার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং শুরু করবেন। এই মুহূর্তে তিনি নতুন চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে এমন গুজব ছড়িয়ে পড়ায় তিনি বিরক্ত। তিনি বলেন, “এমন গুজবে আমি খুবই বিব্রত।

এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। সকলের উদ্দেশ্যে বলতে চাই—আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং এতে কান দিবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।

এটিই প্রথম নয়, এর আগেও কয়েকবার এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। ঢালিউডের অন্যতম জনপ্রিয় খল-অভিনেতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এবং এখনও তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এমন স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়ানো কোনোভাবেই কাম্য নয়, যা কেবল বিভ্রান্তিই ছড়ায় না বরং সংশ্লিষ্ট ব্যক্তির জন্য মানসিক চাপও তৈরি করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মৃত্যুর গুজবে বিব্রত মিশা সওদাগর

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার