Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতে আবারও ভেসে এলো এক মৃত ডলফিন

BN DESK
22 December 2025, 04:27 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকত এলাকায় আবারও মৃত ডলফিন ভেসে এসেছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) সৈকতের উখিয়া উপজেলার মনখালী অংশে একটি মৃত ডলফিন ভেসে আসে। 

স্থানীয় জেলে ছৈয়দ মিয়া জানান, প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল, প্রচন্ড দুর্গন্ধ থেকে অনুমান করা যায় দুই-তিন দিন আগেই এটি মারা গেছে।

এর আগে ১৮ ডিসেম্বর মেরিনড্রাইভ লাগোয়া টেকনাফের শিলখালী সৈকতে একই রকমের আরেকটি দুর্গন্ধ ডলফিন পাওয়া যায়।

২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গপ্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। 

বিজ্ঞানীদের মতে, কক্সবাজারের সৈকত এলাকায় ভেসে আসা ডলফিনগুলোর বেশিরভাগই বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত ইরাবতী প্রজাতির যার বৈজ্ঞানিক নাম Orcaella বা অরক্যালা। 

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতে আবারও ভেসে এলো এক মৃত ডলফিন

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার