Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেসির গোল-অ্যাসিস্টে মেজর লিগ সকারের ফাইনালে মায়ামি

BN DESK
24 November 2025, 12:09 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও মিয়ামি যেন একসুঁতোয় গাথা। একটা টানলে আরেকটার সাড়া দেবার মতো। আরও একবার মেসি প্রমাণ করলেন, তিনিই মিয়ামির ইতিহাস গড়ার কারিগর। আর্জেন্টাইন তারকার গোল-অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস (মেজর লিগ সকার) কাপের ফাইনালে উঠল মিয়ামি। ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোল হারিয়েছে মিয়ামি।

এই ম্যাচকে আর্জেন্টিনাময় বলেও আখ্যা দেওয়া যেতে পারে। কেননা, ম্যাচের সবক’টি গোল-অ্যাসিস্ট এসেছে আর্জেন্টাইনদের সৌজন্যে। একটি গোলের সঙ্গে হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন মেসি। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন উইঙ্গার তাদিও আলেন্দে। আরেক উইঙ্গার মাতেও সিলভেত্তির কাছ থেকে এসেছে একটি গোল ও অ্যাসিস্ট।

প্রতিপক্ষের মাঠে ১৯তম মিনিটে এগিয়ে যায় মিয়ামিৃ হেডে দলকে এগিয়ে নেন মেসি। এই গোলে এমএলএসে এই মৌসুমে মেসির গোল হলো ৩৫টি, সবশেষ আট ম্যাচে ১১টি। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।হাভিয়ার মাসচেরানোর দল।দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভেত্তি। ৬২তম মিনিটে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আলেন্দে। দ্রুত পাল্টা আক্রমণে মেসির নিখুঁত থ্রু-পাস ধরে আলেন্দে নিচের বাম কোণে বল পাঠান। এরপর ৭৪ মিনিটে ফের স্কোরশিটে নাম লিখিয়ে ব্যবধান ৪-০ করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।

এই ম্যাচে তিন অ্যাসিস্টে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা ৪০৪। তার সমান অ্যাসিস্ট আছে ফেরেঞ্চ পুসকাসের। আর ১টি অ্যাসিস্ট করলেই ছাড়িয়ে যাবেন পুসকাসকে। আর লিগে এ নিয়ে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর অ্যাসিস্ট এখন ২৫টি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

মেসির গোল-অ্যাসিস্টে মেজর লিগ সকারের ফাইনালে মায়ামি

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার