Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মেহজাবীনের সঙ্গে অভিনয়ে প্রীতম হাসান

BN DESK
29 January 2026, 05:50 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক ঃ হালের জনপ্রিয় অভিনেতা প্রীতম হাসান নতুন খবর নিয়ে এলেন। তিনি জানান, শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’এ যুক্ত হয়েছেন তিনি।

সম্প্রতি সিরিজটির শুটিংও শুরু করেছেন প্রীতম। ‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ধসঢ়;ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট। গল্পটা ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি। আশাকরি ভালো কিছু হবে।’

অন্যদিকে মেহজাবীন চৌধুরীও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝেশুনে। মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিৎ হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাব না।’ প্রীতম-মেহজাবীন ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মেহজাবীনের সঙ্গে অভিনয়ে প্রীতম হাসান

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার