Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোগলাবাজার রেলস্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে প্রকৌশলীর মৃত্যু

BN DESK
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামে রেলওয়ের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) ভোরে তার কর্মস্থল কুলাউড়ায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক কুলাউড়া রেলওয়ে সেকশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) পদে কর্মরত ছিলেন।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, মঙ্গলবার ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাকবলিত হলে সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। সারারাত মেরামত কাজ শেষ করে ভোরে সহকর্মীর মোটরসাইকেলে করে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন তিনি। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সিলেট ওসমানী হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি জামালপুর জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে। মোজাম্মেল হকের স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছেন। কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

মোগলাবাজার রেলস্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে প্রকৌশলীর মৃত্যু

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার