Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ে ফিরলেন আইরিন তানি

BN DESK
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী আইরিন তানি। বিয়ে, বিয়ে পরবর্তী সংসার, সন্তান নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। তবে যেহেতু অভিনয়ের প্রতি তার রয়েছে অদম্য ভালোবাসা, তাই আবারো অভিনয়ের দুনিয়ায় নতুন করে যাত্রা শুরু করেছেন তিনি।

‘তুই’ শিরোনামের একটি হাস্যরসাত্বক গল্পের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আইরিন তানি অভিনয়ে ফিরেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। এরইমধ্যে গত ৬ নভেম্বর নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। শিগগিরই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে। ‘তুই’ নাটকে আইরিন তানির সহশিল্পী সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এর আগে মোশাররফ করিমের সঙ্গে আইরিন তানি ধারাবাহিক নাটক ‘লং মার্চ’, ‘রেড সিগন্যাল’,‘ একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিলো’,‘ সিনেমা হল’, একক নাটক ‘মুদ্রা দোষ’,‘ হাতেম আলী’,‘ শর্টকাট’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।

আবারো অভিনয়ে ফেরার প্রসঙ্গে আইরিন তানি বলেন,‘ দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরেছি। পরম সৌভাগ্য যে আমার বহু নাটকের অন্যতম সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গেই নাটকে অভিনয়ের মধ্যদিয়ে কাজে ফিরেছি। আমার পুত্র সন্তানের বয়স ২ বছর ১১ মাস। যে কারণেই এখন একটু একটু করে কাজে ফেরা। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাও আবার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ ভালোলেগেছে। মোশাররফ ভাই সেই আগেরই মতোন খুউব সহযোগিতা পরায়ণ একজন সহশিল্পী। তিনি আগেও আমাকে ভীষণ স্নেহ করতেন, পরামর্শ দিতেন। অনেকদিন পর কাজ করতে গিয়ে সত্যিই কিছুটা আবেগাপ্লুতও হয়ে পড়েছিলাম। সেট-এর সবাই ভীষণ অনুপ্রেরণাও দিয়েছে। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালোলেগেছে। আশা করছি তুই নাটকটি দর্শকের ভালোলাগবে।’

আইরিন তানি চার বছর আগে সর্বশেষ যে নাটকগুলোতে অভিনয় করেছিলেন সেগুলো হচ্ছে ‘কাপল টিকেট’,‘ প্লিজ মাফ করবেন’, ধারাবাহিক নাটক ‘মান অভিমান’,‘ বউ শ্বাশুড়ি’ ও ‘বকুলপুর’। বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন আইরিন তানি। এরপরেও বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। নতুন করে আবারো অভিনয়ে ব্যস্ত হতে চান তিনি। যে কারণে তিনি সকল নাট্য-প্রযোজক, পরিচালকদের সহযোগিতা কামনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ে ফিরলেন আইরিন তানি

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার