Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ: কট্টর হিন্দুত্ববাদীদের কাছে ভারত সরকারের নতিস্বীকার—নাছির

BN DESK
04 January 2026, 04:39 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে চলতি আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছে দেশটির সরকারের নতিস্বীকার হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্তকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দিন নাছির বলেন, “মোস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা প্রমাণ করে, ভারতের সরকার কট্টর হিন্দুত্ববাদী সমর্থক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করেছে। এটি ক্রীড়াঙ্গনে রাজনীতির নগ্ন হস্তক্ষেপের একটি দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত কঠোর ও স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং দেশের ক্রীড়াবিদদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।”

উল্লেখ্য, ভারতীয় হিন্দুত্ববাদী সমর্থক গোষ্ঠীর চাপের মুখে চলতি মৌসুমের আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ: কট্টর হিন্দুত্ববাদীদের কাছে ভারত সরকারের নতিস্বীকার—নাছির

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার