Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মোহনায় ইলিশ ধরার দায়ে ১৭ জেলে আটক

BN DESK
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ইলিশ ধরার দায়ে ১৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর সঙ্গে অবৈধ কারেন্ট জাল ও ২টি বোটও জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ৮টায় চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ এবং ২টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ১ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট এবং জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত বোট চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ১৬ জন জেলেকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

মোহনায় ইলিশ ধরার দায়ে ১৭ জেলে আটক

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার