Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মৌলভীবাজারে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

BN DESK
17 December 2025, 04:08 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ.গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ার নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায়। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

মৌলভীবাজারে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার