Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড়

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড়

স্পোর্টস ডেস্কঃ  এক করুণ ঘটনায় পাকিস্তান কাবাডি অঙ্গন শোকে ডুবে গেছে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ান মান্ডিওয়ালা। 

ভেহারিতে খেলার মাঠেই হঠাৎ পড়ে যান মাখা জাট। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আর ফিরিয়ে আনা যায়নি। তার হঠাৎ মৃত্যুতে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি। 

পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাধারণ সম্পাদক সরওয়ার বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাদের নজরে এসেছে। মাঠে একজন খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, ‘আমরা দোয়া করি মহান আল্লাহতালা তার পরিবারকে ধৈর্য দান করুন। পুরো কাবাডি পরিবার এই অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড়

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার