Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ময়মনসিংহের সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ

BN DESK
11 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজীরবাজার এলাকায় স্বপ্ন বিলাস রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। মজিবুর রহমানের বাবার নাম মৃত আব্দুল হাসিম। দীর্ঘদিন ধরে তারা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-ল-১৭-২৬৮১) ঢাকা অভিমুখে যাচ্ছিলেন মজিবুর দম্পতি। পথিমধ্যে হাজীরবাজার এলাকায় পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৮৯) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘাতক বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

 

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ময়মনসিংহের সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার