Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ময়মনসিংহে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতাকর্মীরা দল পরিবর্তন করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাস্টার বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাস্টার, পাগলা থানা জামায়াতে ইসলামীর আমীর, মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ময়মনসিংহে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার