Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ময়মনসিংহে পাচার কালে ৫০ বস্তা সার জব্দ

BN DESK
01 December 2025, 07:54 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাঁচারের সময় ৫০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনার সাথে জড়িত দুই ভ্যানচালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম সড়কের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ বস্তা সার জব্দ করা হয়।  

পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার আটককৃত সার যথাযথ নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ অনুযায়ী ডিলারদের জন্য বরাদ্দকৃত সার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্যত্র পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নীতিমালার তোয়াক্কা না করে ফুলবাড়িয়া উপজেলার জন্য বরাদ্দকৃত ডিএপি সার গোপনে পাশের উপজেলা মুক্তাগাছায় পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এসময় দুই ভ্যান গাড়িতে বহন করা ৫০ বস্তা সরকারি ডিএপি সার আটক করা হয়। সারের বস্তাগুলো কার কাছে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এ বিষয়ে ভ্রাম্যমান আদালত জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই বাছাই করে।

ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, সরকার নিয়োগকৃত ডিলারদের ভর্তুকি মূল্যে সার দিয়েছেন যাতে কৃষক সহজেই সার ক্রয় করতে পারেন। এক উপজেলা থেকে অন্য উপজেলায় দেয়ার জন্য, এটা মূলত অসাধু ব্যবসায়ীরা সার কিনে নিয়ে মজুদ করে সারের সংকট সৃষ্টি করতে পারে। এ ধরনের অবৈধ কার্যক্রমের কারণে সরকার নির্ধারিত সারের সুষ্ঠু বিতরণ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েন।

ফুলবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, সরকারি সার পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকের স্বার্থ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। কৃষি উৎপাদন ও সুষম সার বিতরণ নিশ্চিত করতে প্রশাসন আরও কঠোর নজরদারি চালাবে বলেও জানানো হয়।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ময়মনসিংহে পাচার কালে ৫০ বস্তা সার জব্দ

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার