Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

BN DESK
12 November 2025, 11:57 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ ঘরে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রতন মিয়া পেশায় গার্মেন্টকর্মী।  বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে নিজ ঘরের মেঝেতে বাবার ও খাটের ওপর থেকে মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। রতন মিয়ার স্ত্রী জুলেখা আক্তারকে (২৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে বলে জানান ওসি।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার