Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ময়মনসিংহে বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
21 January 2026, 01:47 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ময়মনসিংহে বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার