ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ও লিডার আবু সায়িদ।
তিনি জানান, আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যান। তবে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।