Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যুক্তরাজ্য মাতাবেন সাবিনা ইয়াসমিন

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় আগামী ১৯ অক্টোবর লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’।

উদীচী যুক্তরাজ্য শাখা আয়োজিত এ উৎসবে মঞ্চ মাতাবেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন গেয়ে শোনাবেন তার জনপ্রিয় বেশ কিছু গান।

তার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীরা। বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে থাকছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। একই অনুষ্ঠানে গাইবেন মৌসুমী ভৌমিকও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরাও কাজ করে যাচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের খবর। বিদেশের মঞ্চে যখন গাইতে উঠি, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। যখন গান গাই, কী আবেগ নিয়ে সবাই গেয়ে ওঠেন আমাদের গান, আমাদের বাংলা গান। চেষ্টা করব, গান গেয়ে বরাবরের মতোই প্রবাসী ভাইবোনদের মন জয় করে আসতে।’

এ আয়োজনটির ১৬তম আসরে দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে দুটি পর্বে।

প্রথম পর্ব চলবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তিসহ থাকবে নানা কিছু। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান।

অনুষ্ঠান শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন বলেও জানিয়েছেন সাবিনা ইয়াসমিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

যুক্তরাজ্য মাতাবেন সাবিনা ইয়াসমিন

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার