Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক সাময়িক বরখাস্ত

BN DESK
08 December 2025, 02:39 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভায় অভিযোগটি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত শিক্ষকের একজন প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক সাময়িক বরখাস্ত

B
BN DESK | 08 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার