Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

প্রার্থিতা ফিরে পেলেন নেত্রকোণা-৫ আসনে জামায়াতের নেতা মাসুম

BN DESK
15 January 2026, 08:38 PM পড়তে ১ মিনিট

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুম মোস্তাফা। 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুনানির পর তার আপিল মঞ্জুর করে ইসি। এর আগে রোববার বিকালে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি শেষে রায় দেয় ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের সময় মাসুম মোস্তাফা একটি মামলার রায়ের বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী, মনোনয়নপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর হলে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মাসুম মোস্তাফা বলেন, একটি তথ্যগত ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়। অনিচ্ছকৃত ভুলটির জন্য নির্বাচন কমিশনে আপিল করি। আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞ।

এর আগে জেলা রির্টানিং কর্মকর্তা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। 

আসনটিতে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন, হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

প্রার্থিতা ফিরে পেলেন নেত্রকোণা-৫ আসনে জামায়াতের নেতা মাসুম

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার