Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রচনা নয়, এবার 'দিদি'দের সামলাবেন মীর!

BN DESK
14 November 2025, 05:21 PM পড়তে ১ মিনিট
বিনোদন ডেস্কঃ  ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় আচমকা পরিবর্তন আনা হয়েছে। এতদিন ধরে এই শোয়ের উপস্থাপনার দায়িত্বে থাকা অভিনেত্রী রচনা ব্যানার্জির পরিবর্তে এবার অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক পরিচিত মুখ, রেডিও জকি ও উপস্থাপক মীর আফসার আলীকে। 
 
 
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর নতুন প্রোমো প্রকাশ হওয়ার পরই দর্শকদের মধ্যে এই পরিবর্তন নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।
প্রায় ১৫ বছর ধরে এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রচনা ব্যানার্জির বদলে মীরকে দেখেই দর্শকরা অবাক হয়েছেন।
 
 
অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন সাময়িক। জি বাংলার ফ্লোর ডিরেক্টর রাজীব ব্যানার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, অনুষ্ঠানের কর্তৃপক্ষ ও রচনার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মীর তাদের পরিচিত ও দীর্ঘদিনের সহযোগী হওয়ায় তাকেই সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
 
 
জানা গেছে, প্রথমিক পর্যায়ে তিন পর্বের জন্য মীর উপস্থাপকের ভূমিকায় থাকবেন। এরপর রচনা ব্যানার্জি আবার ফিরে আসবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, অভিনেত্রী ব্যক্তিগত কারণে (সম্ভাব্য বিদেশ ভ্রমণ) ছুটিতে থাকায় এই স্বল্পমেয়াদি রদবদল আনা হয়েছে। কর্তৃপক্ষ ভক্তদের আশ্বস্ত করেছে যে, এই পরিবর্তন স্থায়ী নয় এবং খুব দ্রুতই দর্শকরা রচনাকে নতুন পর্বে দেখতে পাবেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রচনা নয়, এবার 'দিদি'দের সামলাবেন মীর!

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার