Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রজনীকান্তের বিপরীতে দক্ষিণী সিনেমায় বিদ্যা বালান!

BN DESK
06 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : বলিউডের গণ্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে চলেছে বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি, এমনটাই গুঞ্জন। 

ভারতীয় গণমাধ্যম বলছে, তামিল ছবি ‘জেলার-২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালানকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে খল চরিত্রে থাকবেন মিঠুন। 

নেলসন দিলীপ কুমারের পরিচালনায় একই সঙ্গে এই ছবিতে রয়েছেন রজনীকান্তও। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবিটির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে গোয়াতে। জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। 

কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। এর আগে ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনোই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। ‘জেলার-২’ ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পেতে পারে এই ছবি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রজনীকান্তের বিপরীতে দক্ষিণী সিনেমায় বিদ্যা বালান!

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার