Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাকসু নির্বাচন : কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন উপাচার্য

BN DESK
29 August 2026, 04:53 AM পড়তে ১ মিনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, অমোচনীয় কালি অবশ্যই উচ্চমানের। তবে কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবে ঘষাঘষি করে তাহলে তো সেটি উঠবেই। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি। উপাচার্য বলেন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা আমাদের কমিটমেন্টে শতভাগ সন্তুষ্ট। আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করলাম, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা পরও ভোটার উপস্থিতি কম নিয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘ভোটার বাড়বে, সময় দিতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে রকম ভোটারের উপস্থিতি ছিল, তেমনটি আমাদের এখানেও হবে। সে ক্ষেত্রে ৭০ শতাংশ ভোটার উপস্থিতির আশা তো করতেই পারি।’ গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আপনারা দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচন কাভার করছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। জুবেরী ভবন থেকে কেন্দ্র পরিদর্শন শুরু করলাম। এখন পর্যন্ত মোটামুটি নির্বাচনের মাঠ ভালোই দেখা যাচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

রাকসু নির্বাচন : কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন উপাচার্য

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার